ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

মেক্সিকোর সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২৫,  10:54 AM

news image

মেক্সিকোর সোনোরা রাজ্যের একটি সুপারমার্কেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এতে অন্তত ২৩ জন নিহত হয়েছে।  এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন।  খবর আল জাজিরার।  শনিবার (১ নভেম্বর) রাজ্যের রাজধানী হারমোসিলোর কেন্দ্রস্থলে ওয়ালডো’স নামের একটি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন, ‘দুঃখজনকভাবে, নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। তিনি আরও জানান, আহতদের হারমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতোমধ্যে ‘হামলা’ বা ‘নাগরিকদের বিরুদ্ধে সহিংস ঘটনার’ কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে।দুরাজো বলেন, ‘আমি এই ঘটনার কারণ নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করতে একটি ব্যাপক ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।’ মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম