ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট শিনবাউম

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুন, ২০২৪,  8:12 PM

news image

মেক্সিকোর নির্বাচন কমিশনের (আইএনই) গণনা অনুযায়ী ৬০ শতাংশ ভোট নিয়ে সবার উপরে অবস্থান করছে ক্লাউদিয়া শিনবাউম। গতকাল রোববার (২ জুন) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে বেসরকারিভাবে তিনি  মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন। খবর আলজাজিরার।  ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রার্থী শিনবাউম প্রচারণার শুরু থেকে নির্বাচন পর্যন্ত স্বচ্ছ নেতৃত্ব বজায় রেখেছিলেন এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা করা হচ্ছিল। তাঁর জয় মেক্সিকানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।  ক্লাউদিয়া কেবল মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্টই নন, মেক্সিকোতে ইহুদি ঐতিহ্যের ধারক হিসেবেও প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ক্লাউদিয়া শিনবাউম একজন বিজ্ঞানীর পাশাপাশি রাজনীতিবিদও। তিনি ২০০৭ সালে জলবায়ু পরিবর্তন প্রতিবেদনের জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দলের সদস্য ছিলেন। জয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় শিনবাউম বলেন, সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের অসম্পূর্ণ কাজগুলো তিনি শেষ করবেন। তিনি  রাষ্ট্র পরিচালিত তেল সংস্থাগুলোর প্রতি তার সমর্থন বজায় রাখার পাশাপাশি নারীবাদী সংস্থাগুলোর নীতি প্রণয়ন করবেন যাতে নারীরা কোনো ধরনের সহিংসতার মুখোমুখি না হয়। আগামী ৮ জুন আনুষ্ঠানিকভাবে ক্লাউদিয়া শিনবাউমকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম