ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলায় নিহত ১৪

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৩,  4:36 PM

news image

মেক্সিকোর জুয়ারেজ শহরের একটি কারাগারে অস্ত্রধারীদের হামলা হয়েছে। এতে নিরাপত্তারক্ষীসহ ১৪ জন নিহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, শহরের অন্য জায়গায় আরো দুজনকে হত্যা করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, সশস্ত্র হামলার সময় ২৪ জন বন্দি পালিয়ে গেছে। চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে বলেছেন, বেশ কয়েকটি গাড়িতে করে কারাগারের সামনে আসে অস্ত্রধারীরা। অতর্কিতভাবে তারা হামলা চালায়। বিবৃতিতে আরো বলা হয়, হামলায় ১০ জন নিরাপত্তারক্ষী এবং চার কারাবন্দি ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ১৩ জন এবং পালিয়ে গেছে ২৪ বন্দি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার একপর্যায়ে বন্দিরাও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই কারাগারে বিভিন্ন অপরাধী দল ও মাদক চক্রের সদস্যরা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কেউ তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি। সূত্র: রয়টার্স, আলজাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম