ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

মেক্সিকোতে ৬.২ মাত্রার ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২২,  4:37 PM

news image

মেক্সিকোতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দেশটির বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে এটি আঘাত হানে। খবর ইউএসএ ট্যুডে'র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। এদিকে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮ জনে পৌঁছেছে। সোমবার (২১ নভেম্বর) জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির আবহাওয়া সংস্থা জানায়, জাকার্তার স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভা প্রদেশের সিয়াঞ্জুর জেলার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম