ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মেক্সিকোতে হলিডে পার্টিতে সন্ত্রাসী হামলা, নিহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৩,  4:38 PM

news image

মেক্সিকোতে একটি হলিডে পার্টিতে গুলি চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এতে ১২ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে একটি হলিডে পার্টিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ঐতিহ্যবাহী এই মেক্সিকান পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে। সন্ত্রাসীরা ভোরবেলায় সেখানে আক্রমণ করে। এতে পার্টিতে যোগ দেওয়া এক ডজন লোক নিহত হয়েছেন বলে মেক্সিকান কর্তৃপক্ষ জানায়। গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস সন্ত্রাসীদের গুলিতে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। উল্লেখ্য, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুবই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে। ২০০৬ সালের ডিসেম্বরে দেশটির সরকার মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজারেরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম