ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৪,  11:04 AM

news image

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২২ জন। বাস ও ট্রাকের সংঘর্ষে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) এ হতাহতের ঘটনা ঘটে। বুধবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোতে স্থানীয় সময় মঙ্গলবার একটি ডাবল ডেকার বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৯ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সিনালোয়া প্রদেশের অ্যাটর্নি জেনারেল সারা কুইনোনেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘১৯টি মৃতদেহ গণনা করা হয়েছে। দেহাবশেষ শনাক্ত করতে সময় লাগবে।’ এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জালিস্কোর গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিসে যাচ্ছিল।

দুর্ঘটনার পর কর্মকর্তাদের যাত্রীবাহী এই বাসের ধ্বংসাবশেষ পরিদর্শন করতে দেখা গেছে। সিনালোয়ার নাগরিক সুরক্ষার পরিচালক রায় নাভারেতে এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং বাসে প্রায় ৫০ জন আরোহী ছিল। সড়কে উভয় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং পরে আগুন ধরে যায়। উল্লেখ্য, এর আগে গত বছরের আগস্টে মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ১৫ জনই ছিলেন মেক্সিকান নাগরিক। এ ছাড়া দুর্ঘটনায় সেসময় আহত হয়েছিলেন আরও ৩৬ জন যাত্রী। একই মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহত হন ১৮ জন। এর আগে গত বছরের জুলাই মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন। এছাড়া একই বছরের এপ্রিলে পশ্চিম মেক্সিকোতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ার পর ১৮ জন মারা গিয়েছিলেন। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। নিহতদের সবাই ছিলেন অভিবাসী। ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার মুখে পড়ার পর ৫৪ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম