ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মে, ২০২৪,  5:32 PM

news image

মেক্সিকো সিটি সংলগ্ন মেক্সিকোর মোরেলোস রাজ্যে শনিবার (১১ মে) বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলেই এবং বাকি চারজন হাসপাতালে মারা যান। সোমবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, গত শনিবার পর্যটন শহর কুয়ের্নাভাকার সাথে রাজধানীকে সংযোগকারী হাইওয়ের কাছে অবস্থিত হুইটজিলাক পৌরসভায় এই হামলার ঘটনা ঘটে। ছুটি কাটানোর জন্য মেক্সিকো সিটির বাসিন্দাদের জন্য মোরেলোস খুবই জনপ্রিয় গন্তব্য। যদিও এটি অশান্ত গুয়েরেরো প্রদেশের সীমানায় অবস্থিত, আর সেখানেই বিভিন্ন ড্রাগ কার্টেল তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। গত বছরের নভেম্বরে কুয়ের্নাভাকাতে পুলিশ এবং কথিত অপরাধীদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে নয়জন নিহত হয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুসারে, উত্তর আমেরিকার এই দেশটির সরকার মেক্সিকান সামরিক বাহিনীকে মাঠে নামিয়ে বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরু করার পর ২০০৬ সাল থেকে সারা দেশে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ খুন হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম