ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

মেক্সিকোতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মে, ২০২৩,  5:15 PM

news image

উত্তর মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত দশ জন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের চার কর্মকর্তা আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর মেক্সিকোর নুয়েভো লিওন এবং তামাউলিপাস রাজ্যের মধ্যে একটি মহাসড়কের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নুয়েভো লিওন পাবলিক সিকিউরিটি সেক্রেটারি জেরার্ডো প্যালাসিওস ফেসবুকে লিখেছেন, তিনটি সাঁজোয়া ট্রাকে ভ্রমণকারী ব্যক্তিরা বেসামরিক বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়। এতে দশজন সন্দেহভাজন অপরাধী নিহত এবং চারজন কর্মকর্তা আহত হয়েছেন। এই অঞ্চল সহিংসতার জন্য পরিচিত। দুই রাজ্যের মধ্যবর্তী রাস্তাগুলোতে প্রায়ই অপহরণ, গুম এবং ডাকাতির ঘটনা ঘটে। ২০০৬ সালে সরকারের বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে মেক্সিকোতে তিন লাখ ৪০ হাজারের বেশি হত্যার ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছে লক্ষাধিক। তবে এসব সংঘর্ষের ঘটনার জন্য অপরাধী চক্রকে দায়ী করা হয়। সূত্র : এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম