ঢাকা ২৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

মেক্সিকোতে গাড়ির ভেতর থেকে ১০ মৃতদেহ উদ্ধার, আটক ২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২২,  8:20 PM

news image

মেক্সিকোর জাকাতিকাস প্রদেশে একটি গাড়ির ভেতরে ১০ টি মৃতদেহ পাওয়ার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। প্রদেশটির গভর্নর অফিসের সামনে গাড়িটি রাখা ছিল বলে জানায় বিবিসি। কর্তৃপক্ষ গাড়িটি দেখে সন্দেহ করলে বৃহস্পতিবার সকালে লাশগুলো খুঁজে পায় তারা। এ ঘটনায় দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রদেশটির গর্ভনর ডেভিড মনরিয়াল। বিবিসি’র কাছে তিনি জানান: এখানে লাশগুলো রাখার আগে তাদেরকে পেটানো হয়েছিল।

মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রণালয় স্থানীয় পর্যায়ে তদন্ত কাজে সহায়তা পাঠাচ্ছে বলে জানিয়েছে। মেক্সিকোতে অপরাধ ও হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। জাকাতিকাস প্রদেশে ড্রাগ গ্যাংগুলো নিজেদের আধিপত্য বিস্তারসহ নানান কারণে বিরোধপূর্ণ অবস্থানে রয়েছে জানায় বিবিসি। এএফপিকে দেয়া সাক্ষাৎকারে মনরিয়াল জানান, ধীরে ধীরে আমরা শান্তি পুনরুদ্ধার করবো। উত্তরাধিকার সূত্রে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিশাপ চলে আসছে বলে মন্তব্য করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম