ঢাকা ০১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা, পুলিশের লোমহর্ষক বর্ণনা হরমুজ প্রণালি বন্ধ, যে প্রভাব পড়বে বলছেন বিশ্লেষকেরা ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় জড়িতদের ‘চিহ্নিত করা গেছে’ করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ-সংঘর্ষে নিহত অন্তত ৯ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৪৮ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী রিজিকের সঙ্গে শেষ দেখা হলো না মা ইকরার এবার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহতের তথ্য নিশ্চিত করল ইরান

মৃত্যুশূন্য দিনে করোনায় শনাক্ত ২৪৩

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২,  4:36 PM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জনই রয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২৭৪ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১১ হাজার ৫৬০ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ। সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ৫ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ ও ৫ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার ৩৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম