ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

মূল পর্বে খেলার স্বপ্ন ভাঙল বাংলাদেশ নারী দলের

#

স্পোর্টস ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২২,  8:03 PM

news image

শ্রীলঙ্কা নারী দলের কাছে হেরে কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলার স্বপ্ন ভাঙল বাংলাদেশ নারী দলের। বাছাই পর্বে স্কটল্যান্ড ও মালোয়েশিয়ার বিপক্ষে জয় দিয়ে মূল পর্বে খেলার আশা জাগালেও শ্রীলঙ্কার কাছে হেরেছে ২২ রানে। মালোয়েশিয়ার কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার শারমিন সুলতানা বিদায় নেন ৬ রান করে কাঞ্চানার বলে ক্যাচ দিয়ে। এরপর মুর্শিদা খাতুন ও ফারজানা হক মিলে ৫০ রানের জুটি গড়েন। দলীয় ৬৮ রানের মাথায় মুর্শিদা বিদায় নেন ৩৬ (৩৬) রান করে আতাপাত্তুর বলে এলবিডব্লু হয়ে। এরপর দলীয় ৯৩ রানের মাথায় নিগার সুলতানা বিদায় নেন ২০ রান করে।

ফারজানা হক দলীয় ১১১ রানের মাথায় ৩৩ রান করে বিদায় নিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। শেষ দিকে সুবহানা মোস্তারির ১১ রান ব্যবধান কমায় হারের। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১১৪ রানে থামে বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে ৩ উইকেট নেন চামারি আতাপাত্তু। ১ উইকেট নেন আমা কাঞ্চন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার চামারি আতাপাত্তু খেলেন সর্বোচ্চ ৪৮ (২৮) রানের ইনিংস। এছাড়া ২৮ রান করেন নিলাকাশি ডি সিলভা, ২০ রান করেন আনুষ্কা সানজিয়াওয়ানি ও ১৯ রান আসে হার্শিতা মাধাবির ব্যাটে। সব মিলে ৬ উইকেটে ১৩৬ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন নাহিদা আকতার। ১ উইকেট করে নেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম