ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে বেতন সেভাবে বাড়েনি: পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২২,  9:15 PM

news image

দেশে মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে সেভাবে মানুষের বেতন-ভাতা বাড়েনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার (২ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এম এ মান্নান বলেন, বিশ্ববাজারের সঙ্গে দেশের বাজার অঙ্গাঅঙ্গিভাবে সম্পর্কিত। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে অন্য বাজারের চাপ এখানে পড়েছে। এ কারণে মূল্যস্ফীতি বেড়েছে। তবে বিশ্বের অন্যান্য দেশে যে হারে বেড়েছে, এদেশে সেভাবে বাড়েনি। এটা আমাদের জন্য ভালো। তিনি বলেন, সবক্ষেত্রে শ্রমিকদের মজুরি বাড়াতে বলেনি আইএলও। শুধু চা শ্রমিক এবং উপকূলীয় জেলেদের বাড়ানোর কথা বলেছে সংস্থাটি। সম্প্রতি চা শ্রমিকদের মজুরি বাড়িয়েছি আমরা। সামনে আরও বাড়ানো হবে। পরিকল্পনা মন্ত্রী বলেন, অনেক সময় ১০০০ টাকা বাড়ালেও বাগান ছেড়ে যান না চা শ্রমিকরা। সেই বাগানেই থাকতে চান তারা। কারণ, আবহমানকাল ধরে গ্রাম-বাংলায় থাকে ওরা। অনেকে মনে করেন, তাদের কাজে বাধ্য করা হয়। আসলে বিষয়টা সেরকম নয়। তবে সেসব শ্রমিকের রেশন বাড়ানো উচিত।আইএমএফের ঋণ পেলে দেশের অর্থনীতিতে কী স্বস্তি ফিরবে? জবাবে তিনি বলেন, আমার পকেটে ১০০ টাকা আছে। কেউ ১০ টাকা ধার দিলে কিছুটা ভালো হয়। আইএমএফের ঋণে সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে সর্বোপরি অস্বস্তিতে নেই সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম