ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মুশফিকের মাইলফলক ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৫,  11:10 AM

news image

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বুধবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। তবে আজকের দিনে সবচেয়ে বড় আলোচনার বিষয় মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ। বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে খেলা দুই পেসার হাসান মাহমুদ আর নাহিদ রানা নেই এই ম্যাচে। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম