ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মুশফিকের দেড়শ, দলীয় তিনশ রান

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ মে, ২০২২,  11:48 AM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ফের ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ইতোমধ্যে দলীয় তিনশ রান পার করেছে স্বাগতিকরা। আর ব্যক্তিগত দেড়শ রানে পৌঁছেছেন মুশফিকুর রহিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০১ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৩০ রান করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৫২ রানে অপরাজিত আছেন। এর আগে তবে বড় সংগ্রহের লক্ষ্যে নেমে শুরুতেই দুই উইকেট হারায় স্বাগতিকরা। প্রথম দিনের সেঞ্চুরিয়ান লিটন দাসের পর শূন্য রানে মাঠ ছাড়েন এই টেস্টে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শুরুতে ফেরেন লিটন দাস। স্লিপে ক্যাচ দিয়ে তিনি ২৪৬ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ১৪১ করে কাসুন রাজিথার বলে আউট হন। একই ওভারে নতুন ব্যাটার মোসাদ্দেক হোসেন ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন। এরইসঙ্গে লঙ্কান পেসার রাজিথা পাঁচ উইকেট দখল করেন। এর আগে গতকাল সোমবার ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট খুইয়ে বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ দল। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শতক পেয়েছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রথম দিন শেষে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছিল। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম