ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

মুরাদনগরে প্রকাশ্যে বিক্র হচ্ছে শিয়ালের মাংস

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২২,  2:18 PM

news image

কুমিল্লার মুরাদনগরে প্রকাশ্যে শিয়াল জবাই করে বিক্র হচ্ছে মাংস। আর এই মাংসের ক্রেতা পাওয়ার জন্য ফেসবুকে মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগও করতে বলেছেন এক যুবক। জানা যায়, উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল হাছান মার্কেটে শিয়াল জবাই করে পাঁচশ টাকা কেজি ধরে বিক্র করেন স্থানীয় একদল যুবক। ক্রেতা পাওয়ার জন্য শফিকুল ইসলাম তার ফেইসবুক আইডিতে শিয়ালের মাংস কাটার ছবিসহ মোবাইল নাম্বারও দিয়েছেন। দেয়া নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিয়ালের মাংস ডিফ ফ্রিজে রাখা আছে। কাজিয়াতল হাছান মার্কেটে এসে ফোন দিলে আপনাকে সিরিভ করা হবে। খোঁজ নিয়ে জানা যায়, মাছ ধরার চল বা কোছ দিয়ে দূর থেকে গাই মেরে শিকার করেন শিয়াল।

ব্যাত-ব্যথা কিংবা কঠিন রোগের প্রতিষেধক হিসেবে শিয়ালের মাংস রান্না করে খাওয়ার কোন বিকল্প নেই, এমন কথা বলেই তারা বিক্র করছেন মাংস। তবে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল আলমের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিয়ালের মাংস রান্না করে খেলে ব্যাত-ব্যথা ভালো হবে এর কোন ভিত্তি নেই।খোজ নিয়ে আরো জানা যায়, বর্ষা চলে যাওয়ায় ও ছোট বড় ঝোপ-ঝাড় কমে যাওয়ায় দিনের বেলায় প্রকাশ্যেই চলে আসছে শিয়াল। এই সুযোগে শিয়াল শিকার করে একদল যুবক তার মাংস বিক্রি করছেন কিছু অসাধু মাংস বিক্রিতার কাছে। তারা অন্যত্র খাসির মাংস বলে বিক্র করেন শিয়ালের মাংস। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েক জন বলেন, গত দুই বছরে শিয়ালের সংখ্যা বেড়েছে অনেক। হরহামেশাই শোনা যায় শিয়ালের মাংস বিক্রের খবর। কসাই কোথায় গরু বা খাসি জবাই করছেন তার কোন তদারকি নেই সংশ্লিষ্টদের। তাই মাঝে মধ্যে আতংক নিয়েই কিনতে হচ্ছে মাংস। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্র করা আইনত অপরাধ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বেশ কয়েকটি ছবি আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দেয়া হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম