ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ শান্তিগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুম্বাইয়ে ভবন ধস: মৃতের সংখ্যা বেড়ে ১৯

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুন, ২০২২,  10:24 AM

news image

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের কুরলা এলাকার একটি চারতলা ভবন ধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। সোমবার রাত সাড়ে১১টার দিকে বেশ আকস্মিকভাবেই ভবনটি ধসে পড়ে  বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এনডিটিভি জানায়, ভবন ধসের অল্প সময়ের মধ্যেই সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনটির ধ্বংসস্তূপে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা তাদের। আটকা পড়াদের উদ্ধারে এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। 

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ধসে পড়া ভবনটির মালিককে বেশ কয়েক মাস আগে সংস্কারের নোটিশ পাঠানো হলেও তিনি তাতে পাত্তা দেননি। এ দুর্ঘটনার পরপরই আশপাশের তিনটি ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রীর ছেলে ও রাজ্যের পর্যটন ও পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম