ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

মুম্বাইয়ের দাপুটে জয়

#

স্পোর্টস ডেস্ক

১৩ মে, ২০২৩,  10:32 AM

news image

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেবিল টপার গুজরাট টাইটান্সকে ২৭ রানে হারায় রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম আইপিএল সেঞ্চুরি তুলে নিয়েছেন সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রান তোলে মুম্বাই। সেই রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারানো গুজরাট থামে ১৯১ রানে। শেষ দিকে ৩২ বলে ৩ চার ও ১০ ছক্কায় ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেললেও দলের হার এড়াতে পারেননি রশিদ খান। বল হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। কিন্তু তার অলরাউন্ড পারফরম্যান্সের পুরোটাই ফিকে হয়ে যায় সূর্যের উত্তাপের কাছে।  শুরুটা করেছিলেন রোহিত এবং ইষাণ কিশান। টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ৬১ রান তুলে নেন তারা। সপ্তম ওভারেই তাদের দু'জনকে ফিরিয়ে গুজরাটকে লড়াইয়ে আনেন রশিদ। কিন্তু এরপর গুজরাটের বোলিং নিয়ে যেন ছেলেখেলা করলেন সূর্য। ৪৯ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। গুজরাটের হয়ে রশিদ খান চার ওভারে ৩০ রান খরচে ৪ উইকেট নেন।   তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলে গুজরাট। ডেভিড মিলার কিছুটা আশা জুগিয়েছিলেন বটে। তবে ২৬ বলে ৪১ রান করেই থামেন তিনি। গুজরাটের জয়ের সম্ভাবনাও তাতে নিভে যায় অনেকটাই। তাই রশিদ খানের ঝড়ও মুম্বাইয়ের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারেনি। মুম্বাইয়ের হয়ে ৩ উইকেট নেন আকাশ মাধওয়াল। এই জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এলো মুম্বাই। এখনও দু'টি ম্যাচ বাকি রয়েছে তাদের। গুজরাট শীর্ষেই রয়েছে। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম