ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ১০ পদে বিএনপি, পাঁচ পদে আওয়ামী লীগ জয়ী

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২৩,  10:25 AM

news image

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। অপর দিকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি সংখ্যা গরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে। এতে আওয়ামী লীগ ৫টি, বিএনপি ৯টি ও স্বতন্ত্র প্রার্থী ১টি পদে জয়লাভ করেছেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জাকারিয়া মোল্লা (বিএনপি) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুদ আলম (স্বতন্ত্র)। এছাড়াও সহ-সভাপতি পদে খান মোহাম্মদ খলিলুল্লাহ জসিম (আ.লীগ), রিয়াজুল ইসলাম মানিক (আ.লীগ), সহ-সাধারণ সম্পাদক আকলিমা আক্তার সুপ্তি (বিএনপি), কোষাধ্যক্ষ হযরত আলী (আ.লীগ), লাইব্রেরি সম্পাদক মমিনুল হক চৌধুরী (বিএনপি), দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন সুজন (বিএনপি), সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাফা (বিএনপি), মহিলা বিষয়ক সম্পাদক অনন্যা ইসলাম (বিএনপি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাজী শাহরিয়ার রকি (আ.লীগ)। কার্যকরী সদস্যদের মধ্যে প্রথম হয়েছেন মো. নূর হোসেন (বিএনপি), দ্বিতীয় হয়েছেন সাইফুল বিন আলী সাগর (বিএনপি), তৃতীয় হয়েছেন মাহাবুব ঢালী (বিএনপি), চতুর্থ হয়েছেন ফয়সাল আহাম্মেদ প্রিন্স (আ.লীগ) বিজয়ী হয়েছেন। আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাছিমা আক্তার। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন হান্নান জুয়েল, জাকারিয়া ইসলাম কাঞ্চন, হোসেন আলী ও আখতারুজ্জামান আবুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম