ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

মুন্সীগঞ্জে মহাসড়কে মিলল অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ লাশ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৪,  11:07 AM

news image

ঢাকা-মাওয়া মহাসড়কে মিলেছে অজ্ঞাত তরুণীর (২৪) গুলিবিদ্ধ মরদেহ। শনিবার সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে।  এদিকে, মরদেহের পাশে থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সাথে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি। পিবিআইসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এলে মরদেহ উদ্ধার করা হবে। এছাড়া আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদঘাটনে কাজ শুরু হয়েছে বলে জানান শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম