ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২২,  11:08 AM

news image

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার ও আলুর বস্তা পরিবহন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে জুয়েল ফকির (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার হাফিজ উদ্দিন ফকিরের ছেলে। তিনি পেশায় একজন ফুসকা বিক্রেতা। তবে আলুর মৌসুমে তিনি আলু পরিবহনের কাজে জড়িত ছিলেন তিনি।এদিকে, এ ঘটনায় নান্নু হাজি (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব খান জানান, এলাকায় প্রভাব বিস্তার ও ট্রলিতে করে আলুর বস্তা পরিবহন নিয়ে সদর উপজেলার চরাঞ্চল ফকিরকান্দি গ্রামে মন্টু গ্রুপ ও হারুন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ভোর সোয়া ৪টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হারুন গ্রুপের জুয়েল ফকির নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম