ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

মুদ্রাস্ফীতি সামলাতে আবার সুদের হার বাড়াল আমেরিকা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ নভেম্বর, ২০২২,  10:04 PM

news image

সুদের হার আবার বাড়িয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে আমেরিকা। প্রতিক্রিয়ায় এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে। মুদ্রাস্ফীতি সামলাতে আবার সুদের হার বাড়াল আমেরিকা। মার্কিন সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়িয়েছে শূন্য দশমিক ৭৫ শতাংশ। এর ফলে গত ১৫ বছরের মধ্যে সুদের হারের রেকর্ড বৃদ্ধি হলো। সেন্ট্রাল ব্যাংকের আশা, এর ফলে মুদ্রাস্ফীতি কমবে। অর্থনীতি স্থির হবে। কিন্তু সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্তের ফল ভালো হবে না। আমেরিকার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পাওয়েল বলেছেন, সুদের হার আরো বাড়তে পারে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের পর আমেরিকাসহ বহু দেশই মুদ্রাস্ফীতিতে লাগাম পরাতে সুদের হার বাড়িয়েছে ও বাড়াচ্ছে। জার্মানি, ফ্রান্স, ইতালি মুদ্রাস্ফীতির কবলে পড়েছে। আমেরিকার এই সিদ্ধান্তের পর এশিয়ার শেয়ার বাজারে ধস নামে। হংকং, সাংহাই, সিওলের কসপিতে শেয়ার বাজারে নিম্নমুখি হয়। সিডনিতেও শেয়ার বাজারে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে। ছুটির দিন বলে জাপানের শেয়ার বাজার বন্ধ ছিল। হংকংয়ে শেয়ার বাজার ৪৪৮ পয়েন্ট পড়েছে, সাংহাইতে পড়েছে শূন্য দশমিক দুই শতাংশ, সিওলে শূন্য দশমিক ছয় শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম