ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

মুগডাল দিয়ে রুই মাছের মাথার মুড়িঘণ্ট

#

লাইফস্টাইল ডেস্ক

২৮ আগস্ট, ২০২২,  12:32 PM

news image

রুই বা কাতলা মাছের মাথা আর ডাল দিয়ে রান্না খেতে খুব সুস্বাদু। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে মুড়িঘণ্ট রান্না করবেন। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এ রেসিপি হবে। মুগডাল হালকা ভেজে রান্না করতে হয়। তাতে সুগন্ধ আসে। মসুর ডাল খেলে যাঁদের গ্যাস হয়, তাঁদের জন্য মুগডাল একদম পারফেক্ট। কিডনির রোগ আছে যাঁদের, তাঁরা চাইলে মাঝেমধ্যে মুগডাল খেতে পারেন। তবে খেতে হবে সপ্তাহে একবার।

দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. এক কাপ মুগডাল

২. পরিমাণমতো তেল

৩. তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা

৪. দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো

৫. এক চা চামচ মরিচের গুঁড়ো

৬. এক চা চামচ জিরার গুঁড়ো

৭. এক চামচ ধনিয়ার গুঁড়ো

৮. দুই টেবিল চামচ আদা বাটা

৯. দুই টেবিল চামচ রসুন কিমা

১০. স্বাদমতো লবণ

১১. একটি রুই মাছের মাথা

১২. ৮-১০টি কাঁচামরিচ

১৩. তিনটি শুকনো মরিচ

১৪. আধা কাপ পেঁয়াজ বেরেস্তা

১৫. তিন টেবিল চামচ ধনেপাতা কুচি

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে মুগডাল হালকা ভেজে নিন। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে ঢেলে পানি দিয়ে ভিজিয়ে রাখুন। এবার ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা বাটা, রসুন কিমা ও লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে মাছের মাথা ও ডাল দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচ ও ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এবার নামিয়ে পরিবেশন করুন মজাদার রুই মাছের মুড়িঘণ্ট। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম