ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

মুখস্তবিদ্যা নয়, কর্মমূখী ও জীবনব্যপী শিক্ষাই স্মার্ট সিটিজেন তৈরির জন্য অপরিহার্য : বাউবি ট্রেজারার

#

১৯ আগস্ট, ২০২৩,  4:30 PM

news image

মুখস্তবিদ্যা নয়, কর্মমূখী ও জীবনব্যপী শিক্ষাই স্মার্ট সিটিজেন তৈরীর জন্য অপরিহার্য। চাকুরিজীবি ও চাকুরী প্রার্থীদের জন্য স্মার্ট বাংলাদেশ উপযোগী ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ণের লক্ষ্যে বাউবির প্রফেশনাল এমবিএ প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের স্কুল অব বিজনেস পরিচালিত গাজীপুরস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের ২০২৩ সিমেস্টারের  শিক্ষার্থীদের ফ্রেশার্স রিসিপশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল এসব কথা বলেন। স্কুল অব বিজনেস এর অধ্যাপক ড. কাজী মো: গালীব আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. শাহিন আহম্মেদ এবং ধন্যবাদ জ্ঞাপন ও অনুষ্ঠান সমন্বয়  করেন অধ্যাপক ড. জহির রায়হান। স্কুলের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক কায়েস বিন রহমান, সহকারী অধ্যাপক আসমা আক্তার শেলী, সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম ও প্রভাষক সিবাত মাসুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম