ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা চেয়ে ১৫ দিনের আল্টিমেটাম

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৬,  2:52 PM

news image

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্যাতিত নারীদের তালিকা প্রকাশ ও তাদের ক্ষতিপূরণের বিষয়েও পদক্ষেপ নিতে বলা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর মহাপরিচালক বরাবর এ নোটিশ পাঠান। নোটিসে উল্লেখ করা হয়, সরকার স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুবিধা দিয়ে আসলেও স্বাধীনতার এত বছর পরও ৩০ লাখ শহীদ এবং দেশের জন্য সম্ভ্রম হারানো ২ লাখ নারীর পূর্ণাঙ্গ তালিকা যাচাই-বাছাই করে প্রকাশ করা হয়নি। বিষয়টি একটি ঐতিহাসিক অবিচার এবং জাতীয় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করা হয় নোটিশে। এতে আরও উল্লেখ করা হয়, আগামী ১৫ দিনের মধ্যে তালিকা প্রস্তুত করে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ এবং শহীদ ও নির্যাতিত নারীদের পরিবারের সদস্যদের সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম