ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১৩ মে, ২০২৪,  10:51 AM

news image

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার আরোহী শের খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে। আজ সোমবার সকাল ৮টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুপুরের কলেজ মোড় নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকা থেকে ছেড়ে একটি প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী নিহত হয়, অপর দুইজন আহত হয়। মুকসুদপুর থানার ওসি  মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মারাত্মক আহতদেরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও বাস চালক পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম