ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও মৃত্যু ৩ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল

মীরসরাইয়ে ১৫শত সুবিধাভোগি পাচ্ছে টিসিবির পণ্য

#

নিজস্ব প্রতিনিধি

২০ মার্চ, ২০২২,  7:10 PM

news image

সারা দেশের ন্যায় মীরসরাইয়ে ও ১৫ শত পরিবারকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে একযোগে উপজেলা মীরসরাই পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা ও সাহেরখালী ইউনিয়নের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, রমজানের আগে ও মধ্যবর্তী সময় সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিতরণের কাজ আজ থেকে শুরু হয়েছে।

কার্ডধারী পরিবারগুলোকে টিসিবির ডিলারদের মাধ্যমে দুই কেজি করে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল দেয়া হয়। সকালে উপজেলার সাহেরখালী ইউনিয়ন, মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কমিশনার ভুমি এসএমএন জামিউল হিকমা,  মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার  সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী সহ প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম