ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

মীরসরাইয়ে শিক্ষার্থী হত্যার প্রতিবাদও খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

#

২২ জুন, ২০২৩,  8:51 PM

news image

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী আরমান হোসেন রুবেল হত্যার প্রতিবাদ ও খুনিদেরদৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেয়।  সহকারি শিক্ষক প্রবাল ভৌমিকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, সহকারি প্রধান শিক্ষক আবুল হোসেন, মীরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশ, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান রাবিব, ১০ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ইসলাম পায়েলসহপ্রমুখ।  এসময় বক্তারা বলেন, আরমান হোসেন রুবেল একটি শান্তশিষ্ট ছেলে ছিল। তার এভাবে চলে যাওয়া মেনে নেয়া যায় না। যারা এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত তাদের দ্রুত চিহিৃত করে আইনের আওতায় আনতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে তার সহপাঠিরা। উল্লেখ্য, গত ১৭ জুন ভোর বেলায় চট্টগ্রামের কুমিরা নৌ পুলিশ মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের সাগর পাড়ের সুপারডাইকের পাশে নিখোঁজের ৬দিন পর উদ্ধার করে স্কুলছাত্র আরমান হোসেন রুবেলের (১৬) হাতবাঁধা কংকালসার মরদেহ। কে বা কারা হত্যা করে সাগরে ফেলে দেয়। তার বাড়ি উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামে। সে গ্রামের আব্দুর রাজ্জাক বলী বাড়ির শামসুদ্দিনের ছেলে ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম