ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে মারধর যুক্তরাষ্ট্রে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক? যা জানা গেল অ্যাডহক কমিটি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, বাদ ওয়েদারাল্ড বিশ্বনবী (সা.)-এর শাফাআত কী ও কার জন্য বাংলাদেশকে নিয়ে আমার ধারণা ভুল ছিল: ডি ভিলিয়ার্স

মীরসরাইয়ে চাঁদার দাবীতে ৪ স্ক্রাপ ব্যবসায়ীকে পিটিয়ে জখম

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২২,  4:05 PM

news image

মীরসরাই প্রতিনিধি: মীরসরাই উপজেলার  ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের খীলমুরারী এলাকায় ক্বারী বাড়ি এলাকায় গত সোমবার (২৯ মার্চ) বিকেল ৪টা স্ক্রাপ ব্যবসায়ী ইমতিায়াজ (২৮) তার স্ত্রী রোকসানা (২৬), রোকসানার বোন রাজিয়া (২৮), রোকসানার মা আজকিরের নেছা (৫৫) ওপর চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জোরারগঞ্জ থানা মোঃ সাইফুল (৩৫), সাইদুল(৩০), আনোয়ার(২৬), কামরুল (২৬), রানা(২৭) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আহত রোকসানা। হামলায় আহতরা উপজেলা মস্তাননগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভ্রাম্যমান হকার ব্যবসায়ী ইমতিয়াজ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল জোরারগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খীলমুরারী এলাকার দোল্লাটিলা এলাকার মৃত রসুল বিডিআর ছেলে সাইফুল ও সাইদুলের বিরুদ্ধে।

চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা সাইফুল ও সাইদুল এর নেতৃত্বে ৫-৭ জনের দল ছুরি,লোহার রড, হাতুড়ী ও গাছের লাঠি সহ দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্যেশ্যে তাদের উপর হামলা চালায় এবং শ্লীলতাহানীর চেষ্টা করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আসামীগণ ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে খীলমুরারী এলাকায় মাদক,  সন্ত্রাস ও এলাকায় চাঁদাবাজি করে আসছিল। তাদের হাত থেকে রক্ষা পায়নি নিন্ম শ্রেণীর লোকজন। এই ব্যাপারে ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার বলেন, আমি শুনেছি রোকসানা উপর হামলা হয়েছে এই ব্যপারে চেয়ারম্যানের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করবো। এই ব্যাপারে ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের  চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, অপরাধী যে হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। জোরারগঞ্জ ইউনিয়নকে সন্ত্রাস ও মাদক মুক্ত রাখবো। এ বিষয়ে জোরারগঞ্জ থানার  মামলার তদন্ত কর্মকর্তা এএসআই জহির জানান, এই বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম