ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

মিয়ানমার সীমান্তে ফের গোলাবর্ষণ

#

নিজস্ব প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২২,  8:28 PM

news image

সপ্তাহ খানেক বিরতির পর মিয়ানমার সীমান্তে আবারো ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়েছে। ঘুংধুম থেকে টেকনাফ পর্যন্ত সীমান্তের ওপারে গোলা বর্ষণের ঘটনা ঘটছে। এদিকে আজ সোমবার নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গতরাত (রবিবার দিবাগত-রাত) ২ টা থেকে সীমান্ত এলাকায় ব্যাপক গুলি বর্ষণের শব্দ ভেসে আসছে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নারী সদস্য ( মেম্বার)  খালেদা বেগম জানিয়েছেন, রাত ২ টা থেকে ভারি অস্ত্রের ঝনঝনানি শুরু হয়।

সীমান্তের ঘুমধুম থেকে টেকনাফ সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে গোলা বর্ষণের ঘটনা ঘটে। ঘুমধুম বিজিবি ক্যাম্পের বিপরীতে মিয়ানমারের ঢেকিবুনিয়া ক্যাম্প থেকে ছোঁড়া হয় অনবরত গুলি ও মর্টার শেলসহ ভারি অস্ত্রের গোলা। তিনি জানান, আজ সকাল সাড়ে ৬ টা পর্যন্ত গোলার শব্দ শোনা গেছে। টেকনাফের হোয়াইক্যং এলাকার নুরুল আমিন নামের একজন শিক্ষক জানিয়েছেন, নাফনদের ওপারে সারারাত ধরে ভারি অস্ত্রের গোলা বর্ষণের ঘটনা ঘটে। তিনি জানান -' আমার পাকা দালান টি যেন বড় মাপের ভূমি কম্পনের শিকার হয়েছে। অথচ নাফনদ থেকে তিন কিলোমিটার দূরে আমাদের বাড়ি।' নুরুল আমিন বলেন, সীমান্ত এলাকার মানুষ ভয়ে এবং আতংকে রয়েছে। এদিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ আজ সকাল ১১ টার দিকে নাইক্ষ্যংছড়ির রেজুপাড়া সীমান্ত ফাঁড়ি ( বিওপি) পরিদর্শনের কথা রয়েছে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন বিজিবি'র জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম