ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

মিয়ানমারে পাথর খনিতে ধস, ২৫ মরদেহ উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ আগস্ট, ২০২৩,  6:04 PM

news image

মিয়ানমারে মূল্যবান পাথর খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২৫ জন। মঙ্গলবার দেশটির জরুরি বিভাগের কর্মীরা এ তথ্য জানিয়েছেন। প্রচণ্ড বৃষ্টির কারণে মিয়ানমারে সাম্প্রতিক দিনগুলোতে প্রবল বৃষ্টি ও বন্যা হয়েছে। এর জেরেই দেশটির উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে রবিবার ভূমিধসের ঘটনা ঘটে।মিয়ানমারে পাথরের খনি একটি লাভজনক ব্যবসা। কিন্তু অনিয়ন্ত্রিত এই খাতে ২০২০ সালের ভূমিধসের পর একই এলাকায় ১৭০টিরও বেশি প্রাণহানিসহ ঘন ঘন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, খনি খননের কারণে প্রায় ১৫০ থেকে ১৮০ মিটার উঁচু মাটির বিশাল স্তূপটি তীব্র বৃষ্টিপাতের ফলে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে। জানা গেছে, বর্ষাকালে খনির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে ভূমিধসে হতাহত কাদা থেকে মূল্যবান কিছু পাওয়ার আশায় নিয়ম ভেঙে কাজ করছিলেন। সূত্র: সিজিটিএন, ভয়েস অব আমেরিকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম