ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

মিয়ানমারের গোলা বাংলাদেশে পড়ার শব্দ

#

নিজস্ব প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০২২,  4:37 PM

news image

মিয়ানমারের যুদ্ধবিমান থেকে দুটি গোলা বাংলাদেশ সীমান্তের জিরোপয়েন্টে পড়ার শব্দ পাওয়া গেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার জিরোপয়েন্টে গোলাদুটি পড়ে। বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তের রেজু আমতলী বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১-এর মাঝামাঝি স্থানে মিয়ানমার সীমান্তের ওপারে সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টার টহল দিচ্ছিল। সে সময় তাদের যুদ্ধবিমান থেকে ৮ থেকে ১০টি গোলা ছোড়া হয়।

এ ছাড়া হেলিকপ্টার গানশিপ থেকেও ৩০ থেকে ৩৫ রাউন্ড গুলি করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, আজ শনিবার সকালে তমব্রু সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে দুটি ও বৃহস্পতিবার একটি মর্টারশেল এসে পড়েছে। এ কারণে সীমান্তে বসবাসকারীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উল্লেখ্য, গত ২৮ আগস্ট বিকেল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষজ্ঞ দল সেগুলো নিষ্ক্রিয় করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম