ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মিসিসিপিতে বাস দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২৪,  4:55 PM

news image

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি বাস দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার। ৪৭ জন যাত্রীসহ বাণিজ্যিক একটি বাস উল্টে গেলে এই ঘটনা ঘটে। ভিক্সবার্গ ডেইলি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওয়ারেন কাউন্টির কাছে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু ঘটে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, আহতদের মধ্যে ৩০ জনেরও বেশি যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরী ও তার ছয় বছর বয়সী ভাইও রয়েছে। জানা গেছে, বাসের অধিকাংশ যাত্রীই ছিলেন দক্ষিণ আমেরিকার নাগরিক। মিসিসিপি হাইওয়ে আইনশৃঙ্খলা বাহিনী এই দুর্ঘটনার তদন্ত করছে। তবে এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম