ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

মিশরে সশস্ত্র হামলায় ১১ সেনা সদস্য নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মে, ২০২২,  12:10 PM

news image

মিশরে সশস্ত্র হামলায় সামরিক বাহিনীর এক কর্মকর্তাসহ বাহিনীর অন্তত ১১ জন সদস্য নিহত হয়েছে। এছাড়া ওই হামলায় ৫ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছে। সিনাই উপত্যকায় সুয়েজ খালের পূর্ব পাশের একটি ওয়াটার-লিফটিং স্টেশনে নিরাপত্তা বাহিনী উপর এই হামলার ঘটনা ঘটে বলে জানান দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামরিক বাহিনীর মুখপাত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী বাহিনীকে সিনাইয়ের একটি বিচ্ছিন্ন এলাকায় ধাওয়া এবং অবরুদ্ধ করা হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সৈন্যদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি একটি ফেসবুক পোস্টে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার এবং সন্ত্রাসবাদকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন। সিনাইয়ের দুই বাসিন্দা বলেছেন, হামলাটি ইসমাইলিয়া প্রদেশের কানতারা শহরে হয়েছিল। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী অতর্কিত হামলার দায় স্বীকার করেনি। এটি সাম্প্রতিক বছরগুলোতে মিশরীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক হামলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম