ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মিসরকে সমতায় ফেরালেন জিকো রাজধানীতে দুই ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৪,  10:58 AM

news image

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় জাল জালিয়াতির একটি মামলা দায়ের করা হয়েছে। মানবপাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। আজ বৃহস্পতিবার এ মামলা দায়ের করা হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। মিল্টন সমাদ্দরের বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। পুলিশ সবগুলো অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। এর মধ্যে ৯০০ লাশ দাফনের কথা বলা হলেও ৮৩৫টি লাশ দাফনের কোনো হদিস পাওয়া যায়নি। মানুষের কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ংকর অপকর্মের পাশাপাশি বহু অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে। এছাড়া অপারেশন থিয়েটারের অনুমোদন না থাকা, রোগীদের নির্যাতনের টর্চারসেলসহ গণমাধ্যমে যেসব অভিযোগ এসেছে সব ডিবি তদন্ত করে দেখছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম