ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

মির্জা ফখরুল ও আব্বাসের জামিন নামঞ্জুর

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২২,  4:35 PM

news image

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আসাদুজ্জামান এই আদেশ দেন। সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবারও অন্তর্বর্তীকালীন জামিন চাওয়া হয়। আইনজীবী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ বছরে মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট ৯২টি মামলা হয়েছে। এর মধ্যে ২০ থেকে ২৫টি মামলা এখনও চলমান আছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এর আগে রাজধানীর বাসা থেকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। পরে ঢাকার একটি আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। বিশেষ জামিনের আবেদনের পরপরই ঢাকার একটি আদালত ফখরুল ও আব্বাসসহ ২২৪ বিএনপি কর্মী ও নেতার জামিন নামঞ্জুর করেন। পরবর্তীতে মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম এবং মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের পক্ষে একটি রিট দায়েরের পর বিএনপির এই দুই প্রবীণ নেতাকে ডিভিশনাল ফ্যাসিলিটি দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম