ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মির্জা ফখরুলের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২২,  2:53 PM

news image

বৈঠক শেষে ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। প্রায় দেড় ঘণ্টা যাবত অনুষ্ঠিত হয় বৈঠকটি। ইইউ রাষ্ট্রদূতকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য শ্যামা ওবায়েদ। বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ইইউ’র সঙ্গে প্রাসঙ্গিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মূলত, নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর আগে, মঙ্গলবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জিন লুইসের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম