ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

মির্জা আব্বাসকে তুলে নেয়ার বিষয়ে যা বললেন তার স্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২২,  10:58 AM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে প্রথমে বিএনপি মহাসচিব এবং পরে শাজাহানপুর থেকে মির্জা আব্বাসকে তুলে নেয়া হয় বলে অভিযোগ করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। আমাকে ডেকে বললো তাকে (মির্জা আব্বাস) নিয়ে যাওয়া হবে এখন। আমি তো বিশ্বাসই করিনি। আফরোজা আব্বাস বলেন, আমি আসার পরে আমাকে ওনারা (ডিবির কর্মকর্তারা) বলে ওনাকে (মির্জা আব্বাস) নিয়ে যাব এখন। তার সঙ্গে কথা আছে। কথা বলে আমরা আবার দিয়ে যাব। তখন আমি তাদের বলি ‘দিয়ে যাবেন যখন তাহলে এখানেই কথা বলেন।’ তারা বলে যে, না, ওনাকে আমাদের সঙ্গে অফিসে যেতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম