ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২২,  3:02 PM

news image

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলা সদরের পুষ্টকামুরী চড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– উপজেলা সদরের সওদাড়পাড়া গ্রামের অটোরিকশা চালক আতিক মিয়া (৫৬) এবং একই উপজেলার তার সহকর্মী অটোরিকশা চালক জুয়েল মিয়া (৩৩)। পুলিশ ও স্থানীয়রা জানান,

আতিক মিয়া তার অটোরিকশায় সহকর্মী জুয়েলকে নিয়ে সদরের পুষ্টকামুরী চড়পাড়া বাইপাস পার হচ্ছিলেন। সে সময় টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের দুই জনকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল বলেন, ‘নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম