ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মির্জাপুরে বাসচাপায় মা ও দুই শিশু সন্তানসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুলাই, ২০২২,  2:43 PM

news image

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৪ জন নিহতের পর আবার মির্জাপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় মা ও দুই শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার বাশতৈল এলাকার মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) ও তার ছেলে সুমন (৮) ও মেয়ে সাদিয়া (৬)। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নবিন বলেন, ‘আহত অবস্থায় হাসপাতালে দুইজনকে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’ মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, হেঁটে সড়ক পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পর দুইজনের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম