ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

মিরাজকে জার্সি উপহার দিলেন কোহলি

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২২,  9:31 PM

news image

ক্রিকেটটা যে আসলে ভদ্রলোকের খেলা সেটাই যেন প্রমাণ করলেন মেহেদী হাসান মিরাজ এবং বিরাট কোহলি। ঢাকা টেস্টের তৃতীয় দিনে মাঠের ক্রিকেটের বিবাদটা যেন বোঝাই গেল না পরের দিন। এটাই তো স্পোর্টসম্যানশিপ। আর সেই স্পোর্টসম্যানশিপকে আরও বাস্তব রূপ দিতে রোববার ঢাকা টেস্ট শেষে মিরাজকে জার্সি উপহার দিলেন ভারতের তারকা ব্যাটার। ঢাকা টেস্টে তৃতীয় দিনের খেলায় উত্তাপ ছড়িয়েছিল বেশ। শনিবার শেষ বিকেলের দিকে ১৪৫ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে ভারত। ২৯ রানে ৩ উইকেট হারানোর পর দায়িত্বটা আসে কোহলির কাঁধে। কিন্তু বিপর্যয়ের ত্রাতাও যে এবার পথহারা। বারবার সংগ্রাম করতে থাকা ডানহাতি ব্যাটারকে ১ রানেই থামিয়ে দেন মিরাজ। ৩৭ রানেই ৪ উইকেট নেই ভারতের। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার কোহলিকে ফিরিয়ে অন্ধকারেও আশার আলো দেখতে শুরু করেছে বাংলাদেশ। ম্যাচের এই পরিস্থিতিতে কোহলির উইকেট তো বড় উদযাপনের উপলক্ষ্যই। বাংলাদেশও করল তাই। তারকা ব্যাটারের ক্যাচটা শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল তালুবন্দি হতেই ভো-দৌড় শুরু করেন মিরাজ। স্বাভাবিকভাবেই উইকেটের পর উদযাপন থাকবেই। কিন্তু মিরাজের উদযাপনের এমন আতিশয্য চোখে লেগেছে কোহলির। বরাবরের মতো গরম মেজাজের কোহলিও এর প্রতিবাদ করেন। কিন্তু শেষমেষ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও আম্পায়ারের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। তবে ঢাকা টেস্ট জয়ের পর রোববার দুপুরে মিরপুরে সেই কোহলিকেই পাওয়া গেল ভিন্ন রূপে। মিরাজকে নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার দিয়েছেন।  কথা বলেছেন খোশ মেজাজে। শুধু মিরাজই নয়, সামনে যাদের পেয়েছেন সবার সঙ্গে গল্প আড্ডায় মেতে উঠেছেন। মিরাজকে নিজের ওয়ানডে জার্সি উপহার দিয়েছেন কোহলি। সেখানে লিখে দিয়েছেন শুভকামনার বার্তাও। তারকা ব্যাটারের থেকে এমন উপহারে উচ্ছ্বসিত মিরাজ। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির থেকে পাওয়া বিশেষ উপহার।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম