ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরসরাইয়ে দুর্ঘটনা: গেটম্যান সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২,  4:13 PM

news image

চট্টগ্রামের মীরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার পথে ট্রেনের ধাক্কায় ১৭ পর্যটক হতাহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে লেবেল ক্রসিংয়ের গেটম্যান মো. সাদ্দাম হোসেনকে সাময়িক বহিষ্কার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। পূর্বাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে পুলিশ এবং তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে। এ জন্য তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগে শুক্রবার দিনগত রাতে গেটম্যান সাদ্দামকে আসামি করে জিআরপি চট্টগ্রাম রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহির একটি মামলা করেন। এ ছাড়া আজ শনিবার গেটম্যান সাদ্দামকে আদালতে সোপর্দ করা হয়। গত শুক্রবার মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকার লেবেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস আরোহী ১৭ পর্যটক হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে ১১ জনের মরদেহ হাটহাজারী উপজেলা প্রশাসনের মাধ্যমে পরিবারকে বুঝিয়ে দেওয়ার পর তাঁদের দাফন-কাফনও সম্পন্ন হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম