ঢাকা ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে অর্থ, আনন্দে আত্মহারা তারা খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প একযোগে এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা বিশ্ববাজারে কমল তেলের দাম নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া পুলিশের পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩ সিলেটে পেট্রোল পাম্পে হামলার প্রতিবাদে ধর্মঘটের ডাক ক্ষেপণাস্ত্রের আকাশসীমা লঙ্ঘন, ইরানকে কড়া বার্তা এরদোয়ানের রক্ষণে বাড়তি মনোযোগ ফ্লিকের মতিঝিলে ট্রাকের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত

মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৪,  11:39 AM

news image

রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন দিয়েছে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আন্দোলনে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পোশাক শ্রমিকরা বিভিন্ন দাবিতে মিরপুর-১৪ নম্বর কচুক্ষেত সড়কে বিক্ষোভ করেন। এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের শান্ত করতে এলে প্রথমে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই আমরা রাস্তায় ছিলাম। তবে শ্রমিকরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম