ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

মিরপুরে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২১,  7:21 PM

news image

রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকায় সড়ক দুর্ঘটনায় মোস্তফা (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে গাবতলী নাজিল বাস কাউন্টারের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।মোস্তফা নওগাঁ মান্ডা উপজেলার বাসিন্দা। তিনি পাঁচ সন্তানের জনক।

দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মোস্তফাসহ মোট পাঁচজন দেশের বাড়ি থেকে আজ ভোরে ঢাকায় আসেন। বিভিন্ন জায়গায় তারা দিনমজুরের কাজ করে থাকেন। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি আরও জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করার চেষ্টা করা হচ্ছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম