ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

মিরপুরের জিকে ক্যানেলের পাড় থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২২,  2:39 PM

news image

কুষ্টিয়ার মিরপুরের জিকে ক্যানেলের পাড় থেকে আবু তৈয়ব (৫৫) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ফুল ব্যবসায়ী ছিলেন। সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলতলার জিকে ক্যানেলের শাখা পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবু তৈয়বের বাড়ী চট্টগ্রামের বাঁশখালী এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে আমলা ইউনিয়নের অঞ্জনগাছী এলাকায় ফুলের নার্সারীতে কাজ করার পাশাপাশি ফুলের ব্যবসা করতেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান,

আবু তৈয়ব নামের নিহত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ফুলের ব্যবসার সাথে জড়িত ছিলেন। মিরপুর জিয়া রোডের কাছে কয়েকটি নার্সারি রয়েছে। সেখানে তার নিয়মিত যাতায়াত থাকতে পারে। সকালে মাঠের কৃষকরা ক্যানেলের পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভোরে বা রাতের কোন এক সময় তার মাথায় কিছু দিয়ে আঘাত এবং গলাকেটে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর কারণটি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম