ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ ঢাকার

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  3:18 PM

news image

মিয়ানমারের যুদ্ধবিমান থেকে দুটি গোলা বাংলাদেশ সীমান্তের জিরোপয়েন্টে পড়ার ঘটনায় দেশ‌টির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। রোববার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মোকে তলব করে এ বিষয়ে একটি কূটনৈতিক আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করা হয়। সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির রাষ্ট্রদূতকে সমন করেন। তিনি রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশ ভূখণ্ডের গোলা পড়ার ঘটনায় ব্যাখ্যা চান। এ ধরনের ঘটনার যেন আবারও পুনরাবৃত্তি না ঘটে,

সে বিষয়ে সতর্ক করা হয় এবং গোলা পড়ার ঘটানায় তীব্র নিন্দা ও কড়া ভাষায় প্রতিবাদ জানা‌নো হয়। প্রসঙ্গত, শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার জিরোপয়েন্টে দুটি গোলা পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তের রেজু আমতলী বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১-এর মাঝামাঝি স্থানে মিয়ানমার সীমান্তের ওপারে সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টার টহল দিচ্ছিল। সে সময় তাদের যুদ্ধবিমান থেকে ৮ থেকে ১০টি গোলা ছোড়া হয়। এ ছাড়া হেলিকপ্টার গানশিপ থেকেও ৩০ থেকে ৩৫ রাউন্ড গুলি করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য, গত ২৮ আগস্ট বিকেল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষজ্ঞ দল সেগুলো নিষ্ক্রিয় করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম