ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক

মিনিটে ৩০ কোটি টাকা পকেটে পুরেছেন চোট জর্জরিত নেইমার

#

স্পোর্টস ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৫,  11:00 AM

news image

রেকর্ড টাকায় নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভিড়িয়েছিল পিএসজি। শুরুটা ভালো হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চোট জর্জরিত হয়েছেন নেইমার। সেই নেইমার এরপর সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লেখালেও চোট তার পিছু ছাড়েনি। আল হিলালে নাম লেখানোর ১৮ মাসে নেইমার খেলেছেন মোটে ৭ ম্যাচ। তবে এ সময়ে চুক্তির পুরো টাকাটাই পকেটে পুরেছেন তিনি। আর সেই টাকার পরিমাণ জানলে চোখ কপালে উঠতে পারে যে কারও। ২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি থেকে বিশাল অংকের চুক্তিতে আল হিলালে এসেই একের পর এক চোটে পড়েন নেইমার। গেল ২০২৪ সালে আল হিলালের জার্সিতে খেলতে পেরেছেন মোটে ২ ম্যাচ। তাও দু’ ম্যাচ মিলিয়ে মোটে ৪২ মিনিট। অথচ, এই বছরটাতে নেইমারকে চুক্তির পুরো টাকাটাই দিতে হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। অর্থাৎ মিনিট হিসেবে যা প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা! আল হিলালের কাছ থেকে কাড়িকাড়ি টাকা বেতন ভাগিয়ে নেওয়া নেইমার এখনও এসিএল চোটে ভুগছেন। এই অবস্থায় শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। আর সেটি হলে মৌসুম শেষেই নতুন ঠিকানায় দেখা যাবে নেইমারকে। তবে একের পর এক চোটে পড়া নেইমারকে কোন ক্লাব কিনবে; সেটাই এখন দেখার বিষয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম