ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

#

০৩ এপ্রিল, ২০২৪,  3:59 PM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মো: মিজানুর রহমান মিজান নামে এক যুবককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। মিজানুর রহমান মিজান সোনারগাঁ উপজেলার পৌরসভার সাবেক বি.জি.বি কর্মকর্তা মৃত মোহাম্মদ আলীর ছেলে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার পৌরসভার উদ্ধবগঞ্জ এলাকায় সংবাদ সম্মেলন করেন মিজানের মা মোসা: পারভিন সুলতানা বেগম। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মিজানের বোন মোসা: মনি আক্তার। লিখিত বক্তব্য তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কৃষ্ণপুরা এলাকা থেকে গাঁজার চালান সহ মাদক কারবারিদের আটক করা হয়। তখন আমার ভাই এলাকায় ছিলোনা। পূর্ব শত্রুতা জেরে আমাদের এলাকার মিলন নামে এক ব্যাক্তি এই মাদকের সাথে জড়িয়ে আমার ভাইকে মিথ্যা মামলায় জড়িয়েছে। আমার ভাই গত (০২এপ্রিল) মামলার জামিনে এসেছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। একইসাথে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম