ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

মিতু হত্যা : সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তিতে বাধা নেই

#

০৪ ডিসেম্বর, ২০২৪,  4:19 PM

news image

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে আবেদনের ওপর নো অর্ডার দিয়েছেন চেম্বার আদালত। এতে হাইকোর্টের আদেশ বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবী। আজ বুধবার (৪ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। বাবুল আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান। এর আগে গত ২৭ নভেম্বর হাইকোর্ট বাবুল আক্তারকে জামিন দেন। পরে বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন জামিন স্থগিত চেয়ে আবেদন করেন। ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মামলার বাদী ছিলেন স্বামী বাবুল আক্তার। পরে সেই মামলায় আসামি করা হয় তাকেই। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর মিতু হত্যা মামলায় বাবুল আক্তারসহ সাতজনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ১০ অক্টোবর তা গ্রহণ করেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম