ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মা হলেন মারিয়া নূর

#

বিনোদন প্রতিবেদক

২৭ মে, ২০২২,  3:21 PM

news image

জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মারিয়া নূর মা হয়েছেন। শুক্রবার সকালে ছেলেসন্তানের মা হওয়ার খবর দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন সায়হান জারিব। সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়েবন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। সে হিসাবে টানা ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করে এলো প্রথম সন্তান সায়হান। ১২ মে পুত্রসন্তানের জন্ম দেন তিনি।  সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন মা হওয়ার খবরটি জানিয়েছেন মারিয়া নূর। সেখানে দেখা যাচ্ছে, মা মারিয়ার হাতের আঙুল ধরে আছে ছোট্ট সায়হান। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘মে মাসের নিখুঁত একটি দিনে আমাদের পুত্র সায়হান জারিব পৃথিবীতে এসেছে। তার আগমনে আমরা ধন্য ও কৃতজ্ঞ। আমাদের সন্তানের জন্য সবাই দোয়া করবেন।

’ চলতি বছরের ২ জানুয়ারি রাতে ফেসবুকে স্বামীর সঙ্গে অন্তঃসত্ত্বার ছবি পোস্ট করে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন মারিয়া নূর। তিনি লিখেছিলেন, 'একটি অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। একজন মা হিসেবে উন্নীত হচ্ছি।' এর আগে, গত বছরের শেষের দিকে অনির্দিষ্ট সময়ের জন্য মিডিয়া থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন মারিয়া নূর। মাতৃত্বকালীন ছুটি কাটাতে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। মারিয়া মাতৃত্বকালীন ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে গত বছর মারিয়া ওয়েব দুনিয়ায় নিজের জাত চিনিয়েছেন। মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ দিয়ে ভালো প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী হিসেবে। এর পর মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’ দিয়েও অভিনেত্রী হিসেবে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।  সর্বশেষ গত বছর ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ‘স্ট্রেট ড্রাইভ’ নামের শো সঞ্চালনা করেন মারিয়া নূর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম