ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

মা হলেন কাজল আগারওয়াল

#

বিনোদন ডেস্ক

২০ এপ্রিল, ২০২২,  6:27 PM

news image

মা হলেন দক্ষিণ ভারতীয় সিনেমা ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে অভিনেত্রী পুত্রসন্তানের জন্ম দেন। কাজলের সন্তান জন্ম দেওয়ার খবর প্রকাশিত হতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। নবজাতককে স্বাগত জানিয়েছেন কাজলের অনুরাগীরা। নেটিজেনদের পাশাপাশি কাজল আগারওয়াল এবং তার স্বামী গৌতম কিচলুকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা। যদিও অফিশিয়ালি এই তারকা অভিনেত্রী কিংবা তার স্বামীর পক্ষে কেউ কিছু জানাননি।চলতি বছরের জানুয়ারিতে কাজলের স্বামী গৌতম কিচলু সামাজিক যোগাযোগমাধ্যমে কাজলের মা হতে যাওয়ার খবর জানিয়েছিল ভক্তদের। ২০২০ সালের অক্টোবরে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে ঘর বাঁধেন কাজল। সংসার জীবনের দুই বছরের মাথায় তারা দুই থেকে তিন হলেন। ২০০৪ সাল থেকে বলিউডে যাত্রা শুরু কাজলের। ‘সিংঘম’ সিনেমায় অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি। সূত্র : হিন্দুস্থান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম